ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কবরে গেলেও বলব ‘নৌকায় ভোট দে’: শাহজাহান ওমর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • ১৯৮ বার

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষণ থাকবে। সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে লেবুবুনিয়া মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এ আইন প্রতিমন্ত্রী বলেন, আপনারা একদিন নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা দেব। আমি আপনাদের সেবক হতে চাই।

বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঁঠালিয়া এ অঞ্চল আমি বিএনপির দুর্গ হিসেবে গড়ে তুলেছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উপলব্ধ করেছেন। তিনি কানে কানে বলেছেন, এখন এইটা আওয়ামী লীগের দুর্গ গড়ে দেন। আমি করব, আমার ওপর তার যে আস্থা তার বরখেলাপ হবে না। এ অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি হতে পারবে না। আমি কবরে গেলেও বলব, ওরে মাইনার দল তাড়াতাড়ি নৌকায় ভোট দে।

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে’, যোগ করেন বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান।

এসভায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোবাহান খানসহ অনেকে।

এর আগে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে।

২৫ দিন কারাবন্দির পর বুধবার জামিন পান শাহজাহান ওমর। একই দিন সন্ধ্যার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। পরদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান তিনি। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এরপর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, ২০০৩ সালে জোট সরকারের আইন প্রতিমন্ত্রী থাকাকালে শাহজাহান ওমর নিজের কিছু জমি ও সড়কের পাশে রাস্তা ও মহাসড়কের কিছু জমির ওপর বিশাল আকৃতির দোতলা ভবন তৈরি করে বিএনপি অফিস নির্মাণ করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে সেনাবাহিনী সরকারি জমির ওপর তৈরি করা অংশ ভেঙে ফেলতে চাইলেও কোনো শ্রমিক ওমরের ভবন ভাঙার কাজে রাজি হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কবরে গেলেও বলব ‘নৌকায় ভোট দে’: শাহজাহান ওমর

আপডেট টাইম : ১১:১৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪