ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেশের ৮০-৮৫ ভাগ মানুষ তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ১৩৩ বার

দ্বাদশ সংসদ নির্বাচন‌কে তামাশার নির্বাচন মন্তব‌্য ক‌রে দেশের ৮০-৮৫ ভাগ মানুষ ইতোমধ্যেই এই তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে ব‌লে দা‌বি ক‌রে‌ছেন আন্দোলনরত গণতন্ত্র ম‌ঞ্চের নেতারা।

‘একতরফা ভোট বর্জন করুন’ এ আহ্বানে বুধবার (২৭ ডিসেম্বর) মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে অনুষ্ঠিত সমা‌বেশ থে‌কে নেতারা এ দা‌বি ক‌রেন।

গণসংযোগপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। সভা পরিচালনা করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

নেতৃবৃন্দ বলেন, সরকার এমন একটি জোরজবরদস্তির ও তামাশার নির্বাচন করছে যে, নির্বাচন হচ্ছে কিন্তু সরকার কে হবে কেউ জিজ্ঞাসা করে না। সবদিক থেকে প্রশ্ন উঠেছে- জিজ্ঞাসা উঠেছে, বিরোধী দল কে হবে? এই তামাশায় আসলে মানুষ অংশ নেবে না।  জনগণের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, যারা তথাকথিত নির্বাচনের নামে আমাদের ভোট কেড়ে নিচ্ছে- তাদের অসহযোগিতা করুন। যে সরকার ভোটের উপর দাঁড়িয়ে নেই তাদের সহযোগিতা করার কোনও দায় বাংলাদেশের মানুষের নেই। ৭ তারিখ তামাশার ভোট বর্জন করে মানুষ তাদের সমুচিত জবাব দেবে। নেতৃবৃন্দ বলেন, সরকারের নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ অসহযোগিতার মধ্য দিয়ে অহিংস আন্দোলন করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সব বিরোধী মতকে উপেক্ষা করে সরকার তাদের ভাগ-বাটোয়ারার নির্বাচন আয়োজন করছে। রাষ্ট্র পরিচালনায় যদি জনগণের অংশগ্রহণ না থাকে, প্রতিনিধিত্ব না থাকে, তাহলে সেই সরকারকে সহযোগিতা করার নৈতিক কারণ জনগণের নেই। সরকার তাদের নির্বাচন নামক খেলাতে অংশ নিতে বাধ্য করতে বিভিন্ন অঞ্চলে ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ ভাতা কার্ড জমা নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেশের ৮০-৮৫ ভাগ মানুষ তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে

আপডেট টাইম : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩