ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সারা বিশ্বকে দেখাতে হবে এই ভোট বৈধ : আমু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ১৩৩ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের নৌকার প্রার্থী আমির হোসেন আমু বলেছেন, প্রার্থী কে, প্রার্থী আছে কি—নাই সেটা দেখার কোনো বিষয় নয়, ৭ জানুয়ারি আপনাদের সবাইকে ভোটকেন্দ্রে আসতে হবে। ভোট দিতে হবে এবং সারা বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশের মানুষ ভোটে বিশ্বাসী এবং এই ভোট বৈধ। সারাবিশ্ব দেখবে কত ভাগ ভোট কাস্ট হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ভোটকেন্দ্র কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ করে বাংলাদেশ উপহার দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা আজকে আরেকটি যুদ্ধ করে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখেছেন। সুতরাং অন্যান্য ভোটের চেয়ে এবারের ভোট খুবই গুরুত্বপূর্ণ।

আমু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা বলছেন একটি দল না আসলে নির্বাচন অর্থবহ হবে না। কিন্তু আমরা নয়, ভারতসহ গণতান্ত্রিক দেশগুলো বলছে, জনগণের অংশগ্রহণের ওপরই নির্বাচনের বৈধতা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমু বলেন, মনে করতে হবে আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না, সারা বিশ্বই আমাদের প্রতিদ্বন্দ্বী। ৭০ ভাগের বেশি ভোট দিয়ে তা প্রমাণ করতে হবে।

ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি সিদ্দিকুর রহমান, খান আরিফুর রহমান, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সারা বিশ্বকে দেখাতে হবে এই ভোট বৈধ : আমু

আপডেট টাইম : ১২:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩