ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১৬০ বার

সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদরদপ্তর। সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এক বার্তায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।

এদিকে আগামীকাল ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র‌্যালি এবং নির্বাচনী প্রচারণা কিংবা যেকোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১২:১৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩