ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নির্বাচনের নামে খেলা চলছে : নজরুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৩২ বার
দেশে নির্বাচনের নামে খেলা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, নির্বাচনের নামে যে খেলা চলছে, ওই খেলার ফলাফল ঢাকায় বসে নির্ধারণ করা হচ্ছে। আগামী ৭ তারিখ সেই ফলাফল শুধু ঘোষণা করা হবে।’

শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য জীবনদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচন বন্ধের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই নির্বাচনী খেলা, সেটি বন্ধ করার দাবি জানাই। জনগণ যেন এই খেলায় অংশগ্রহণ না করে।’

তিনি বলেন, বিএনপি বারবার এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। একদলীয় বাকশাল শাসনের বিরুদ্ধে লড়াই করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ৯ বছর লড়াই করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আজকে আবার মহান মুক্তিযুদ্ধের সেই সুবর্ণ ফসল গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজ কোনো গণতন্ত্র নেই।তিনি বলেন, আজকের এই দিনে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা আছেন, দেশে-বিদেশে নানাভাবে যারা মুক্তিযুদ্ধকে সহায়তা করেছেন। সাহায্য করেছন। যারা মুক্তিযুদ্ধের যে ফসল গণতন্ত্র, সেটি বারবার পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তাদের এই দিনে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।বিএনপির এই নেতা বলেন, সবাইকে সাক্ষী রেখে, স্মৃতিসৌধকে সাক্ষী রেখে আমরা পরিষ্কার বলতে চাই-দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকবার এই দেশে মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে মিডিয়ার সাথি, দেশের নাগরিক যারা আছেন, এ দেশের সর্বস্তরের সব শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে এ দেশে গণতন্ত্র, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করি।

আজকের দিনে এটাই আমাদের প্রতিশ্রুতি ও আকাঙ্ক্ষা।এ সময় তাঁর সঙ্গে সেলিমা রহমান ও ব্যারিস্টার নিপুণ রায়সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নির্বাচনের নামে খেলা চলছে : নজরুল ইসলাম

আপডেট টাইম : ০২:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩