ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিজয় শোভাযাত্রা করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ২১১ বার

বিজয় দিবস উপলক্ষে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা বের করবে বিএনপি। গত ২৮ অক্টোবরে দলীয় মহাসমাবেশ পণ্ড হওয়ার ৪৮ দিনপর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। আগামী শনিবার বেলা ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। আজ শুক্রবার বিকালে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। দুপুরে বিজয় শোভাযাত্রা আগে ওই দিন সকাল ৭টায় ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা রওনা করবেন। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের নেতাকর্মীরা। তবে নয়া পল্টন থেকে মিছিল বের করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে অনুমতির বিষয়ে এখনও কিছু বলা হয়নি। এখন পর্যন্ত বিএনপিকে অনুমতির বিষয়ে ইতিবাচক কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন্স ড. খ মহিউদ্দিন উদ্দিন বলেন, আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। নির্বাচন ঘিরে ব্যস্ততা আমাদের। বিএনপিকে র‌্যালি করার অনুমতি এখনও দেওয়া হয়নি। তারপরও কোনও সিদ্ধান্ত এলে জানানো হবে। অনুমতি না নিয়ে কোনও কিছু করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিএনপির সমাবেশ পণ্ড হলে বিকাল থেকেই দলটির কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঝুলিয়ে দেওয়া হয় তালা। পরদিন ২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। এরপর থেকে গত ৪৭ দিন ধরে সেখানে অবস্থানে আছে পুলিশ। বিএনপির কার্যালয় তালাবদ্ধ এবং সামনে পুলিশের উপস্থিতি থাকলেও গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনও সময় আসতে পারবে। এতে আমাদের কোনও বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে। এই বক্তব্যের পরদিন ১৫ নভেম্বর সকালে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পল্টন থানা পুলিশ তাদের আটক করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিজয় শোভাযাত্রা করবে বিএনপি

আপডেট টাইম : ১২:১৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩