ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর শঙ্কা আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ১৭৩ বার

জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে এমন শঙ্কা আছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট দফতরবিষয়ক উপকমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পা‌রে- এমন আশঙ্কা আছে। আমাদের দলের অনেকেই এমন আশঙ্কা করেন। আবার জনগণের মধ্যেও এটা নিয়ে শঙ্কা আছে। ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে জোট করে নাকি তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে, তার সিদ্ধান্ত এখনও হয়নি। তবে দলের স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, তারা থাকবেন। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে দলের আগের সিদ্ধান্তই বহাল।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রওশন এরশাদ বিরোধীদলের নেতা। তিনি তার দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কী বললেন, তা আওয়ামী লীগের বিষয় না। তবে জাতীয় পার্টির সঙ্গে অ্যালায়েন্স থাকবে না- এমন কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ সভাপতি জানাননি।

আওয়ামী লীগের দফতর থেকে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দফতরের সদস্য সংখ্যা বাড়িয়ে লাভ নেই। দফতরের গোপনীয়তা রক্ষা করতে হবে। অনেকেই দফতরের কাগজ নিয়ে ফেসবুকে দিয়ে দেন, এতে গোপনীয়তা নষ্ট হয়। এখানে যে থাকবে তার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে।

এ সময় নির্বাচন কমিশনকে নির্বাচনবিরোধী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। পাশাপাশি দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে দাঁড়ানোর শঙ্কা আছে

আপডেট টাইম : ১২:১৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩