ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দলের স্বার্থে যেকোনো সময় সিদ্ধান্ত নিতে হতে পারে: জাপা মহাসচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ১৪২ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আজ সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে কোনো দলের সঙ্গে বোঝাপড়া বা সমঝোতা, সে রকম এখনো কিছু হয়নি। তবে রাজনীতি, নির্বাচনের কৌশল— এগুলোতে শেষ বলে কিছু নেই। যেকোনো সিদ্ধান্ত, যেকোনো সময় দলের পক্ষ থেকে, দলের প্রয়োজনে, নির্বাচনের স্বার্থে অনেক কিছুই হতে পারে।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে, এ নিয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সে বিষয়ে আলোচনা হয়েছে।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা আশা করি, নির্বাচনে যদি ভোটাররা ভোট দিতে পারে, দেড় শতাধিক আসন পাব।’

জাপার নির্বাচন বর্জন করার কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, ‘নির্বাচনে এসেছি সরে আসার জন্য না, আটঘাট বেঁধে নেমেছি। যদি উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। দলের স্বার্থে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দলের স্বার্থে যেকোনো সময় সিদ্ধান্ত নিতে হতে পারে: জাপা মহাসচিব

আপডেট টাইম : ১১:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩