ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

মানুষ দুই দলের বিকল্প খুঁজছে : শমসের মবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ১৪২ বার
তৃণমূল বিএনপি চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘৭ জানুয়ারি জনগণ অবাধে ভোট দিলেই নির্বাচন সুষ্ঠু হবে। জনগণ বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সারা বিশ্বের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইউরোপীয় দুটি দেশের নির্বাচন বিশেজ্ঞদের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

তৃণমূল বিএনপি চেয়ারপার্সন জানান ওই দুই নির্বাচন বিশেষজ্ঞ আয়ারল্যান্ড ও চেক রিপাবলিকের নাগরিক।বৈঠক শেষে শমসের মবিন বলেন, ‘গত পরশু আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের পক্ষ থেকে সংলাপের বার্তা পাই। আজ দুজন প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা পরিচয় দিয়েছেন তারা নির্বাচন বিশেষজ্ঞ, তারা নির্বাচন পর্যালোচনা করবেন।

দুই নির্বাচন বিশেষজ্ঞরে সঙ্গে সংলাপের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, ‘তাদের (নির্বাচন বিশেষজ্ঞ) কিছু প্রশ্ন ছিল, গত দুটি নির্বাচন যেহেতু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। আগামী নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা? প্রশাসন নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে কথা বলেছেন। নির্বাচনের প্রাক্কালে কোনো সহিংসতা হবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন।

আমরা বলেছি আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’তিনি আরো বলেন, ‘তাদের মূল প্রশ্ন ছিল নির্বাচন বর্জনের সংস্কৃতি আমরা (তৃণমূল বিএনপি) কিভাবে দেখি? আমরা উত্তর দিয়েছি নির্বাচন বর্জন করার অধিকার সবারই আছে। তবে নির্বাচন প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। তৃণমূল বিএনপিরকে তারা অসাধারণ দল বলে অভিহিত করেছে। এর কারণ কি জিজ্ঞাসা করেছে।

আমরা বলেছি, মানুষ দুই দলের বিকল্প খুঁজছে। অনান্য দলের বিষয়ে তাদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে তা আপনাদের বলব না।’সাংবাদিকদের প্রশ্ন জবাবে শমসের মবিন বলেন, ‘আশাবাদী বলেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আশা নিয়েই বলছি প্রশাসনের আচরণে আমরা সন্তুষ্ট। তারা চাচ্ছেন গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা নির্বাচন সুষ্ঠু করতে আন্তরিক। তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ভূমিকা রাখতে চায়। ওসি, ডিসিদের বদলি ভালো পদক্ষেপ। এতে অনেকে বলছে সাজানো বাগান ধ্বংস হয়ে গেল, কিন্তু এতে নির্বাচন সুষ্ঠু হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মানুষ দুই দলের বিকল্প খুঁজছে : শমসের মবিন

আপডেট টাইম : ১২:২৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩