ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে বাংলাদেশ প্রথম : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫
  • ৫৬৫ বার

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ (বাজেট) অধিবেশনে টেবিলে উত্থাপিত সংরক্ষিত আসনের বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, ‘নারী পুলিশ সদস্য প্রেরণের ক্ষেত্রে এ মুহূর্তে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১ হাজার ২৩৯ জন পুলিশ সদস্য কর্মরত।’

লক্ষ্মীপুর-৪ আসনের মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশিদের সম্পর্কে অবহিত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন কারণে বিভিন্ন দেশের জেলে প্রায় ৭ হাজার বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। তবে এ সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে থাকে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শান্তি মিশনে নারী পুলিশ প্রেরণে বাংলাদেশ প্রথম : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০১৫