ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

মালয়েশিয়ায় ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হলেও চারজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাতে ভবনধসে হতাহতের এ ঘটনা ঘটে। ধসেপড়া এই নির্মাণাধীন ভবনের সব শ্রমিকই বাংলাদেশি ছিলেন বলে জানানো হয়েছে।

বুধবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মালয়েশিয়ার পেনাংয়ের বায়ান লেপাসে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। ঘটনার পর উদ্ধারকারীরা এখনো চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।

এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসেপড়া ভবনের কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে পড়েছে।

পেনাংয়ের ডেপুটি পুলিশপ্রধান দাতুক মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্য একজন হাসপাতালে মারা যান।

এদিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ কনস্যুলেট দাতুক শাইক ইসমাইল আলাউদ্দীন বলেন, ধসেপড়া নির্মাণাধীন ভবনে হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

মালয়েশিয়ায় ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪

আপডেট টাইম : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩