ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন কিনলেন সৈয়দ ইবরাহিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • ১৩৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি জোটের আন্দোলন থেকে বেরিয়ে যুক্তফ্রন্ট গঠন করে আলোচনায় আসা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

সোমবার ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে এসব মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম। ২০২০ সালে এই আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর উপনির্বাচনে কাজী মনিরুল ইসলামকে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করে। পরে তিনি সংসদ সদস্য হন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে হাবিবুর রহমান মোল্লার ছেলে হারুনর রশীদকে (মুন্না) দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে এখন পর্যন্ত ১৩টি দলের নেতারা মনোনয়নপত্র নিয়েছেন।

ওদিকে ঢাকা-১৪ আসনটি মিরপুরের একাংশ ও গাবতলী এলাকা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। ২০২১ সালে আসলামুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন আগা খান মিন্টু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন কিনলেন সৈয়দ ইবরাহিম

আপডেট টাইম : ১০:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩