ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

হিলিতে অর্ধেকে নেমেছে শীতকালীন সবজির দাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। এতে খুশি সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা এখন ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মুলা ২০ টাকা, ৬০ টাকার ফুলকপি ৪০ টাকা, ৪০ টাকার পটল ২৫ টাকা, ৬০ টাকার ঢেঁড়স ৪০ টাকা, ৪০ টাকার শসা ২৫ টাকা, ৫০ টাকার আলু ৪০ টাকা, ১২০ টাকার শিম ৮০ টাকা, ৮০ টাকার করলা ৫০ টাকা, ৬০ টাকার বাঁধাকপি ৪০ টাকা, ৩০ টাকার পেঁপে ২৫ টাকা, ১০০ টাকার পেঁয়াজ ৭৫ টাকা ও ১২০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লুৎফর রহমান নামের এক ক্রেতা বলেন, বাজারে এসে স্বস্তি পাচ্ছি। কিছুদিন আগেও সবজির দাম আকাশ ছোঁয়া ছিল। আজ প্রতিটি সবজির দাম কম পেলাম। ৮০ টাকার বেগুন ৪০ টাকায় কিনলাম। দাম কমে যাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের উপকার হলো।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, সব ধরনের শীতকালীন সবজির দাম কমে গেছে। প্রতিটি সবজির দাম আগের চেয়ে অর্ধেকে নেমেছে। এবার আবহাওয়া ভালো আছে যে কারণে শীতকালীন সবজির কোনো ক্ষতি হয়নি। আশা করছি আগামীতে দাম আরও কমে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

হিলিতে অর্ধেকে নেমেছে শীতকালীন সবজির দাম

আপডেট টাইম : ১১:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩