ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দুই নেতার মৃত্যু: কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৮৫ বার

কিশোরগঞ্জ জেলাজুড়ে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়। এরই প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, পুলিশের নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই নেতার মৃত্যু: কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

আপডেট টাইম : ১১:২৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩