মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে বরাটি গ্রামের জামিয়া হাদিছা বালিকা এতিমখানা মহিলা মাদ্রাসা’র নবনির্মিত ভবন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন ভুঁইয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (সাদেক মাস্টার), অত্র মাদ্রাসার সুপার মোঃ সাখাওয়াত হোসেন ও গণমাধ্যমকর্মী প্রমুখ।
ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে এলাকার সাধারণ মানুষের উদ্যোগে বরাটি বাজারের পাশে এ মহিলা এতিমখানা শিক্ষালয় প্রতিষ্ঠা করা হয়। জামিয়া হাদিছা বালিকা এতিমখানা মহিলা মাদ্রাসা’র আয়োজনে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান।
Reporter Name 

























