ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার পে-স্কেল ১ জুলাই কার্যকর: সব গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ ‘কৃষক কার্ড’ নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই কবির আর নেই বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার

নিহত ৬ জঙ্গি বাংলাদেশী, তালিকাভুক্ত ছিল ৫ : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬
  • ৩৭৭ বার

রাজধানী গুলশানের রেস্টুরেন্টে সেনা কমান্ডোর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিহত ছয় জঙ্গিই বাংলাদেশি। এর মধ্যে পাঁচজন ছিল তালিকাভুক্ত। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল। শনিবার রাজারবাগ পুলিশ লাইনে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ শনিবার রাজারবাগ পুলিশ লাইনে গুলশানের ঘটনায় নিহত ওসি সালাউদ্দিন এবং ডিবির এসি রবিউল ইসলামের নামাজে জানাজা শেষে সাংবাদিকদের একথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি আরো বলেন, সবাইকে বাঁচানোর আশা মাথায় রেখেই অভিযান চালানো হয়েছিল কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে হামলাকারীদের অনেক পরিকল্পনা সফল হয়নি।

জঙ্গিদের রুখে দেয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, আমরা জিরো টলারেন্স নিয়ে জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করবো। জঙ্গিবাদকে কখনই ছাড় দেয়া হবে না।

গুলশান হামলার দায় স্বীকার করেছে আইএস। দেশে তাহলে আইএস আছে? সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, যে কোনো বিষয়ে আইএসের দায় স্বীকার করা হচ্ছে। আমার এর লিংক খোঁজার চেষ্টা করছি। অভিযানে যে ছয় জঙ্গি নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ খুঁজছিল। তারা গুলশানে এসে নিহত হলো।

উল্লেখ্য, শুক্রবার রাত থেকে শুরু হওয়া জিম্মি সঙ্কট সেনাকমান্ডোর নেতৃত্বে আজ শনিবার সকালে ১৩ মিনিটের যৌথ অভিযান ‘অপারেশন থান্ডার বোল্ট’ এর মাধ্যমে শেষ হয়। এই অভিযানে চয় জঙ্গি নিহত হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে সেখানে থেকে মোট ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়। এর আগে বনানীর ওসি সালাউদ্দিন ও ডিবির এসি রবিউল ইসলাম শনিবার রাতে গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

নিহত ৬ জঙ্গি বাংলাদেশী, তালিকাভুক্ত ছিল ৫ : আইজিপি

আপডেট টাইম : ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০১৬