ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নিউইয়র্কে বাঙালি কমিউনিটির জন্য নতুন প্লাজা উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চার্চ ম্যাকডোনালের লিটল বাংলাদেশে বাঙালি কমিউনিটির জন্য উদ্বোধন করা হয়েছে নতুন একটি প্লাজা।

স্থানীয় সময় বুধবার সকাল ১১টায় নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব টান্সপোর্টেশনের তত্ত্বাবধানে ব্রুকলিনের বেভারলি রোডে চার্চ এভিনিউ ও ইস্ট সেকেন্ড স্ট্রিটের মাঝামাঝি এই প্লাজার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত চট্টগ্রামের মেয়ে নিউইয়র্ক সিটি কাউন্সিলর সদস্য শাহানা হানিফ। এছাড়া নিউইয়র্ক সিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এই প্লাজা বাঙালি কমিউনিটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানে যেকোনো মিলনমেলা, সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সভা সমাবেশ করা যাবে।

এই প্লাজা উদ্বোধনের অন্যতম উদ্যোক্তা শাহানা হানিফ বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে গেল। এখানে যেকোনো সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বাঙালি কমিউনিটি।

বাংলা ভাষাভাষী বাঙালি এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রতি মার্কিন সরকারের বিশেষ আন্তরিকতার প্রাপ্তি এই প্লাজা।

উল্লেখ্য, নিউইয়র্কের চার্চ ম্যাকডোনাল বাঙালি অধ্যুষিত এলাকা। এর আগে এখানে লিটল বাংলাদেশ নামে একটি সড়কের উদ্বোধন করা হয়। এছাড়া ব্রুকলিনে বৃহত্তম কমিউনিটি হচ্ছে সন্দ্বীপের মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নিউইয়র্কে বাঙালি কমিউনিটির জন্য নতুন প্লাজা উদ্বোধন

আপডেট টাইম : ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩