ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

লাইলাতুল কদরে আল্লাহর অশেষ করুণা প্রার্থনা খালেদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬
  • ৫৭০ বার

পবিত্র লাইলাতুল কদরে মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির এবং মহান আল্লাহর অশেষ করুণা প্রার্থনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

এ উপলক্ষে শুক্রবার এক বাণীতে খালেদা জিয়া বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি।’

‘লাইলাতুল কদর একটি জ্যোতির্ময় মহিমান্বিত রাত। এ রাতের তাৎপর্য অপরিসীম। মাহে

রমজানের এই রাতে নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কোরআন। পবিত্র এই গ্রন্থ মানবজাতির জন্য প্রেরিত হয়েছিল আলোর দিশারী হিসেবে। মানুষকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করার আল্লাহর নির্দেশ পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে।’

বাণীতে খালেদা জিয়া বলেন, ‘মাহে রমজানে ধর্মপ্রাণ মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনায় নিজেদের জীবনকে পুত-পবিত্র এবং সুন্দরতম করে গড়ে তোলার প্রশিক্ষণ নিয়ে শবে কদরের রজনীতে আল্লাহর অনন্ত অসীম রহমতের দ্বারা পূর্ণতা লাভ করে। এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদতে মশগুল মোমিন মুসলমানগণ নিজেদেরকে বেহেশতের অনন্য উপহার লাভ করার উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রার্থনা করে।’

তিনি বলেন, এই পবিত্র রাতে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী মানবজীবনের সকল তিক্ততার বিষবাস্পকে দূরীভূত করে মোমিনদের আত্মা পরিশুদ্ধ ও অনাবিল শান্তিতে ভরে ওঠে।

‘এ মহান রাতে আমি আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা জানাই দেশ ও জনগণের কল্যাণের জন্য, মুসলিম উম্মাহর অগ্রগতি ও সমৃদ্ধির জন্য। আমাদের উপর তার অশেষ করুণা বর্ষিত হোক । আমিন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

লাইলাতুল কদরে আল্লাহর অশেষ করুণা প্রার্থনা খালেদার

আপডেট টাইম : ১২:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০১৬