ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বেসিসের নতুন সভাপতি মোস্তফা জব্বার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ৪৭২ বার

তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার সংগঠনটির ২০১৬-১৯ সেশনের নির্বাচিত পরিচালকদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন হয়। এতে মোস্তফা জব্বার সভাপতি নির্বাচিত হন। কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাসেল টি আহমেদ। অন্য দুটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম রাশিদুল হাসান এবং ফারহানা এ রহমান ।

এছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন, উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, সোনিয়া বশির কবির ও রিয়াদ এস এ হুসেইন।

এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। তবে কমিটির মেয়াদ থাকবে তিন বছরই। প্রতি বছর নির্বাচিত কমিটি থেকে তিনজন ডিরেক্টর সমঝোতা বা লটারির মাধ্যমে পদত্যাগ করবেন। আর নির্বাচন হবে এই তিনটি পদেই।

২০১৪ সালের ডিসেম্বরে নিজেদের গঠনতন্ত্রে এই সংশোধনী আনে সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বেসিসের নতুন সভাপতি মোস্তফা জব্বার

আপডেট টাইম : ০১:২৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬