ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • ২১৪ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। এ সময় চার মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন, আব্দুল হক, আসাদ মিল্কি, মোঃ সারোয়ার জাহান ও ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল। এছাড়াও মৎস্য আইন বাস্তবায়নে সহযোগিতা করায়, উপজেলা প্রশান, পুলিশ প্রশান ও আনসার ভিডিপি’কে পুরস্কৃত করা হয়।

সভায় বক্তব্য রাখেন, মৎস্য জীবি সাহাবুল ইসলাম, মৎস্য চাষি মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তি যোদ্ধা আব্দুর রহিম, আব্দুল সালাম খান সেলিম, তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান, প্রাণিসম্প কর্মকর্তা ডা. তাইরান ইকবাল , ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, একাডেমি সুপারভাইজার জোছনা বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌস, বিভিন্ন ইউনিয়ন হতে আগত মৎস্য জীবি ও মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

মদনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩