ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মদনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ৩৪২ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলা প্রশাসনের আয়োজনে, নির্বাহী কর্মকর্তা মোঃ শাহা আলম মিয়া’র নেতৃত্ব ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বর্তমানে ডেঙ্গুর প্রকোপে রাজধানীসহ সারা দেশে ভয়াবহভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এডিস মশার উপদ্রব থেকে আমাদের বাঁচতে হলে, বাসা-বাড়ির আঙ্গিনা ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

শুক্রবার (২১ জুলাই) সকালে মদন পৌরসভার ৬নং ওয়ার্ড়ে থেকে এই অভিযান শুরু হয়েছে। দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা করার পাশাপাশি ডোবা নালায় মাটি দেয়া হয়।

জানা যায়, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোণা গ্রামের ভিকচান মিয়ার দুই ছেলে হুসাইন (৩৫) ও জিলহাস (২৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জিলহাসের অবস্থা আশংকাজনক থাকায়, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহানূর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সুমন মিয়া, ডা. তায়েব হোসেন ও গণমাধ্যম কর্মী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

মদনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩