ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ২০৯ বার

ঢাকায় দুই দিনের সফরে আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়াইডং। শুক্রবার (২৬ মে) ঢাকায় আসার কথা রয়েছে তার। সফরকালে সুন ওয়াইডং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে যোগ দেবেন।

বাংলাদেশ-চীন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৭ মে)। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, চীন তার ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে।

রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে।

২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী সি চিন পিংয়ের বাংলাদেশ সফরে উভয় পক্ষ তাদের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত হওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগে যোগ দিয়েছে। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

আপডেট টাইম : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩