ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

মসজিদে দেয়া ফ্যান খুলে নিলেন পরাজিত প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
  • ৩১৩ বার

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে গিয়ে মসজিদে দান করা ফ্যান খুলে নিয়ে গেলেন হাসান আলী নামে পরাজিত এক মেম্বার প্রার্থী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ডাংগাপারা গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

স্থানীয় লোকজন জানান, ডাংগাপারা গ্রামের একটি মসজিদে মেম্বার প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ফ্যান কিনে দেন। নির্বাচনে পরাজিত হবার কিছুদিন পর তিনি সেই ফ্যান খুলে নেন।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে গ্রামে ঘরোয়া বৈঠকে এলাকার মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি ওইখানে ফ্যান কিনে দেন। শর্ত দিয়েছিলেন নির্বাচনে তালা প্রতীকে তাকে ভোট দিতে হবে। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। ওই গ্রামে ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কিছুদিন পর মসজিদ থেকে ফ্যান খুলে নেন তিনি।

এ বিষয়ে মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পারে। অথচ গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

মসজিদে দেয়া ফ্যান খুলে নিলেন পরাজিত প্রার্থী

আপডেট টাইম : ১২:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬