ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

কানের দুলে শোনা যাবে গান, বলা যাবে কথা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ২৫৪ বার

কানের দুল ব্যবহারেই শোনা যাবে গান, বলা যাবে কথা। এমনই এক অলঙ্কার তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান নোভা। নাম দেয়া হয়েছে টেক জুয়েলারি। বিশেষ এই হেডফোনটি তৈরি করা হয়েছে মুক্তা দিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়েছে কানের দুলের আদলের এই হেডফোন।

সম্প্রতি লাস ভেগাসের এক মেলায় এই বিশেষ হেডফোনটি প্রদর্শন করে প্রযুক্তি প্রতিষ্ঠান নোভা। দীর্ঘদিন ধরেই টেক জুয়েলারি নিয়ে কাজ করছে কোম্পানিটি। নোভা’র সিইও লরেন্স নোভা বলেন, কানের সাথে ক্লিপের মতো আটকানো যাবে এটি। ব্লু-টুথ সিস্টেম থাকায় ফোনের সাথে সংযোগ করা যাবে। কথা বলা এবং গানও শোনা যাবে। দেখতেও খুব সুন্দর।

প্রদর্শনীতে হেডফোনটি পরীক্ষামূলক ব্যবহার করে সন্তোষ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। তারা বলেন, দৈনন্দিন ব্যবহারের জন্য হেডফোনটিকে বেশ উপযোগী মনে হচ্ছে তাদের। আর দেখতেও অনেক ফ্যাশনেবল।

এই ইয়ার রিং হেডফোন দীর্ঘ সময় ব্যবহারেও কানে ব্যথা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। হেডফোন বা অলঙ্কার, যা-ই বলা হোক না কেন, এর মূল উপাদান মুক্তার হলেও সাথে ব্যবহার করা হয়েছে স্বর্ণ ও রূপা। গোল্ড প্লেটেড ইয়ার রিংয়ের দাম পড়বে ৬৯৫ ইউরো। আর সিলভার প্লেটেড’র দাম ধরা হয়েছে ৫৯৫ ইউরো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

কানের দুলে শোনা যাবে গান, বলা যাবে কথা

আপডেট টাইম : ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩