ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ১৯৯ বার

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোণার মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

প্রত্যুষে মগরা নদীর পারে শহীদ আব্দুল কুদ্দুস সেতু সংলগ্ন ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৮টায় জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্কাউট দল এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বেলা ১১:৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং “জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে।

এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল খেলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

এর আগে ১৫ ই ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মধ্যে ” বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়াও সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি ভবন সমূহে আলোকসজ্জা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস

আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২