ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জে কোচিং সেন্টার থেকে চিকিৎসককে অপহরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে ডা. মির্জা কাউসার (২৮) নামে এক চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগ, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।

জানা যায়, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. মির্জা কাউসার। তার বাড়ি জেলার বাজিতপুর উপজেলার উজানচর এলাকায়। কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিন হোসাইন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

কিশোরগঞ্জে কোচিং সেন্টার থেকে চিকিৎসককে অপহরণ

আপডেট টাইম : ০১:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২