ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জয় পেলেন ৪ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চার বাংলাদেশি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বিজয়ীরা হলেন— জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর মো. মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য আবুল খান।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৫০টি ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবকটিতে ভোট হয়। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর পদে এবং অঙ্গরাজ্যগুলোর আইনসভারও নির্বাচন হয়।

জর্জিয়া অঙ্গরাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন নাবিলা ইসলাম, কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রথমবারের মতো যাচ্ছেন মো. মাসুদুর রহমান। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে টানা পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আবুল খান।

চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে খুশির জোয়ার বইছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জয় পেলেন ৪ বাংলাদেশি

আপডেট টাইম : ১২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২