ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেত্রকোনায় হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার , আটক ১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ২১০ বার

বিজয় দাস,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় আমিরুল ইসলাম (২৪) এক হোটেল ক‌র্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে পৌরশহরের কৃষি ফার্ম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত আমিরুল ইসলাম জেলা শহরের কুড়পার এলাকায় মৃত তোতা মিয়ার ছেলে। সে ওই এলাকায় তার মামা উজ্জ্বল মিয়ার বাসায় বসবাস করত। এছাড়াও সে শহরের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে খান হোটেলে কাজ করত।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকালে কৃষি ফার্মে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার , আটক ১

আপডেট টাইম : ০৮:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২