ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

কাজ করছে না হোয়াটসঅ্যাপ, কী হলো আবার হঠাৎ?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎই থমকে গেল সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর ১টা থেকে গোলযোগ শুরু হয় এই পরিষেবায়। কী সমস্যা হয়েছে সে ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

হোয়াটসঅ্যাপের এই হঠাৎ গোলযোগে থমকে আছে অনেকের যোগাযোগ। সমস্যায় সংবাদমাধ্যমও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন অনেকেই স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন খবরাখবর আদানপ্রদান করে থাকেন। সাময়িক অসুবিধার মধ্যে পড়ে গেছে সেই কাজ।

হোয়াটসঅ্যাপ পরিষেবাটি ভালো কাজ করে, যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই গোপনীয়তা বজায় রাখা যায়- এমন ধারণা থেকে অনেকেই ফেসবুক মেসেঞ্জার, ইমোসহ নানা পরিষেবা আনস্টল করে শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। কিন্তু হঠাৎ হোয়াটসঅ্যাপ থমকে যাওয়ায় বিপাকে সেসব মানুষ।

লিটন মাহমুদ নামে এক সংবাদকর্মী ঢাকাটাইমসকে বলেন, ‘অফিসে আমি আমার সহকর্মীকে বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপে একটি নিউজ এবং ছবি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পরিষেবাটি কাজই করছে না।’ দুপুর ১টা ৫০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত হোয়াটসঅ্যাপের পরিষেবা ঠিক হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

কাজ করছে না হোয়াটসঅ্যাপ, কী হলো আবার হঠাৎ?

আপডেট টাইম : ০৩:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২