ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

যুক্তরাজ্যে ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে শতবর্ষ উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ৩৭৯ বার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (ডুয়াক) এর আয়োজনে উদযাপন করলো গৌরবের একশো বছর।

গত রবিবার স্থানীয় সময় দুপুরে গ্রেটার লন্ডনের হেইনল্ট এলাকার বিখ্যাত ইভেন্টস ভেন্যু দ্য উইলোজে শুরু হওয়া বর্ণিল এই আয়োজনে যোগ দেন বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবার বর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর খান এবং শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বুলবুল হাসান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আনোয়ার উল আলম, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি ইসলাম ও কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অনুপম রায়। এ সময় স্মৃতিচারণ করেন পঞ্চাশের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সব অ্যালামনাই। অনুষ্ঠানে ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। ১৯২১ সালের ১লা জুলাই যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় গত একশো বছরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রেখে চলেছে।

সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়ে দর্শকদের মন মাতিয়েছেন নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এছাড়াও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ থেকে আসা সঙ্গীত শিল্পী তামান্না প্রমিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দশকের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কৃতি ও মেধাবী সন্তানদের এওয়ার্ড প্রদান করা হয়। সব শেষে চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষের এই জমকালো আয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

যুক্তরাজ্যে ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে শতবর্ষ উদযাপন

আপডেট টাইম : ১২:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২