ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৩১ লাখ কোটি ডলার ছাড়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৩১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে সর্বোচ্চ করেছে। এতে অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন ট্রেজারি বিভাগ এমন তথ্য প্রকাশ করল। বুধবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের পরিমাণ ৩১ দশমিক এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে। চলতি বছরের জুলাই মাসে কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ধারণা করে এ বছরের শেষনাগাদ মার্কিন ফেডারেল ঋণ জিডিপির ৯৮ শতাংশের সমান হবে।

সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ ৩১ লাখ কোটি ডলারের কাছাকাছিতে দাঁড়ায়। করোনা সম্পর্কিত ফেডারেল ব্যয় ধীর হওয়ার পরও ঋণের এমন পরিসংখ্যান দেখা যায়।
২০২০ সালের শুরু হয় করোনা মহামারি। এরপরই দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যায়। পাশাপাশি বেড়ে যায় ফেডারেল ব্যয়ও। সে সময় সরকার রেকর্ড তিন দশমিক এক লাখ কোটি ডলার ব্যয় করে, যা রাজস্ব আয়ের চেয়েও বেশি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ ৩০ লাখ কোটি ডলার ছাড়ায়। মূলত করোনা মহামারি মোকাবিলা করতে গিয়ে দেশটির সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটি আক্রমণাত্মক ব্যয়নীতি প্রয়োগ করে। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে সাত লাখ কোটি ডলারের বেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৩১ লাখ কোটি ডলার ছাড়াল

আপডেট টাইম : ০৩:৩৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২