ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

বিদ্যুৎ বিপর্যয়ে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন ঘটার খবর পাওয়া গেছে। মোবাইল ইন্টারনেট, খুদে বার্তা পাঠানো ও ফোনকলে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।

মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এক বিবৃতিতে বলেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বিভিন্ন স্থানে এমন সমস্যা হচ্ছে। সাময়িক সময়ের জন্য টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে এমটব।

জানা গেছে, কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে জেনারেটর দিয়ে বিটিএস বা মোবাইল টাওয়ার ২ থেকে ৫ ঘণ্টা চালু রাখা যায়। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে জেনারেটর দিয়েও বিটিএসের কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয় না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

বিদ্যুৎ বিপর্যয়ে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন

আপডেট টাইম : ১০:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২