ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নেত্রকোনায় অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৯ বার

বিজয় দাস নেএকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মোহনগঞ্জ — মদন সড়কে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, অভিযোগের ভিত্তিতে নায়েব ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

জানা যায়, মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের মোহনগঞ্জ মদন রাস্তায় রামজীবনপুর গ্রামের পাশে গত ২৫ সেপ্টেম্বর রামজীবনপুরের আফিস আলী সরকারি গাছ এর ডাল -পালা কেটে ফেলে। এলাকাবাসী মৌখিক অভিযোগ করলে ইউএনও নির্দেশে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ সেলিম ইউসুফ সরে জমিনে পরিদর্শন করে সরকারের গাছের ডালপালা কাটার সত্যতা পান ।

অভিযুক্ত আফিস আলী কে সতর্ক করে আসেন। কিন্তু গতরাতে ওই গাছের গোড়া কর্তন শুরু করলে প্রশাসনকে অবহিত করা হয়। রাতে লোকজনের উপস্থিতি বুঝতে পেরে গাছ কাটা থেকে বিরত থাকেন তিনি। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে সমাজ- সহিলদেও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ সেলিম ইউসুফ নিষেধকৃত গাছের গোড়া কর্তনের সত্যতা পান এবং আমাদের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সাথে কথা হলে, তিনি বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনগত নয়। প্রতিবেদন পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ

আপডেট টাইম : ০৮:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২