ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস: রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস।

রোববার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ তথ্য জানান। সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৌদি বাদশাহ ফয়সালের একাধিক বার সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বের সূচনা হয়েছিল। বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশের পরিবেশ ও ভৌগলিক কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ও সৌদি আরব এখন সম্পর্ক উপভোগ করছে। দুই দেশের বহুমুখী সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে। উভয় দেশ একে অপরের উন্নয়নে অবদান রাখছে। আগামী দিনে উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে।

গত ২৩ সেপ্টেম্বর ছিল সৌদি আরবের জাতীয় দিবস। সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস হিসেবে দিনটি পরিচিত। প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৯২তম জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষ্যে ঢাকার সৌদি দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

৬ মাসে ৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস: রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১০:১৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২