ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে বরিশালের আর্মড পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬
  • ৩৪০ বার

সরকারীভাবে উৎপাদন নিষিদ্ধ ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে বরিশালের আর্মড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন)।
আজ রোববার সকালে নগরীর নথুল্লাবাদ জিয়া সড়ক সংলগ্ন একটি সাদিয়া ভবনের দ্বিতীয় তলায় একটি ড্রাগস ল্যাবরেটরীজ লিমিটেডের ডিপোতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়। এসময় কোম্পানীর আঞ্চলিক বিক্রয় ও বিপণন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ডিপো সংরক্ষক মো. মিরাজ ও হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামকে আটক করে তারা।
অভিযানে নেতৃত্বদানকারী এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই ড্রাগস ল্যাবরেটরীজ লিমিটেডের ব্যানারে অননুমোদিত যৌন উত্তেজক বাজারজাত করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে আজ রোববার সাদিয়া ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল ওষুধ প্রশাসনের ড্রাগ পরিদর্শক বিথি রানী মন্ডল বলেন, তিন বছর আগে ওই ড্রাগস ল্যাবরেটরীজের উৎপাদন (ব্যাচ ইউ-৭৬ নং) নিষিদ্ধ করে ওষুধ প্রশাসন। কিন্তু তারপরও ওই কোম্পানীর ব্যানারে নিষিদ্ধ ওষুধ উৎপাদন ও বাজারজাত করে আসছিলো অসাধু চক্র। এ কারণেই ওই ওষুধ জব্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে বরিশালের আর্মড পুলিশ

আপডেট টাইম : ০৩:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬