ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ১৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কুকুরের কামড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী এবং সুখিয়া ইউনিয়নের সুখিয়া গ্রামে কুকুরের আক্রমণে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বড় আজলদী গ্রামের খোকনের স্ত্রী রহিমা খাতুন (৩০), একই গ্রামের লিটনের স্ত্রী নুরুন্নাহার (২৮), রবির স্ত্রী কল্পনা (৭০), বুরহান উদ্দিনের স্ত্রী মিনা (৪০), মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা (৩৫), আগরপাট্রা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী মিরছিমা (৭০), সুখিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০), শুকুর মাহমুদের ছেলে ইব্রাহিম (২৫), আব্দুর রহিমের ছেলে ইয়াছিন (১৫), উপজেলার চরফরাদী ইউনিয়নের চরকোর্শা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন (৪০)।

পরে উত্তেজিত জনতা সকাল সাড়ে দশটার দিকে বড় আজলদী গ্রামে পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন না থাকায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. প্রবাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ১৫

আপডেট টাইম : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২