ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি: মিজানুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬
  • ৩৬৪ বার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে দেখা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখার পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের মানবাধিকার কমিশনের এই চেয়ারম্যান আরও বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা নীতিবিবর্জিত মানুষের দাম্ভিকতার বহির্প্রকাশ।’

তিনি বলেন, ‘শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করলে হবে না। তিনি যাতে নিশ্চিন্তে চাকরি করতে পারেন তার নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে।’

মিজানুর রহমান বলেন, ‘ওই সংসদ সদস্য যে রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তাও এখন দেখার বিষয়।’

আজ রোববার বিকেলে হাসপাতালে শ্যামল কান্তিকে দেখতে যান মিজানুর রহমান। সেখানে তিনি অসুস্থ শ্যামলের খোঁজখবর নেন। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গত ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করেন জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

অপরাধীর শাস্তি নিশ্চিত করা জরুরি: মিজানুর রহমান

আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬