ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

মেট্রোরেলে লোক লাগবে ২ হাজার, বেতনও অনেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৪৯১ বার

মেট্রোরেল কোম্পানিতে লোক লাগবে প্রায় ২ হাজার। বিভিন্ন পর্যায়ে দক্ষ ও স্বল্প দক্ষ লোকবল নিয়োগ দিতে পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে।

দেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃতদের এসব পদে অগ্রাধিকার দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জাইকার অর্থায়নে মেট্রোরেল কোম্পানিতে ১ হাজার ৯৬৩টি পদ সৃষ্টির জন্য পরামর্শ দিয়েছেন জাপানি পরামর্শকরা।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসি) এ পরামর্শ দেয় ঢাকা

মাস রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি)।

পরামর্শ মতে, অ্যাডমিনিস্ট্রেশন, প্ল্যানিং ও অপারেশনে পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় দুই হাজার পদের বেতন স্কেল হবে সরকারি চাকরিজীবীদের চেয়েও বেশি। এখনো পদগুলোর প্রস্তুতি ও বেতন স্কেল তৈরি হয়নি।

প্রায় ২ হাজার পদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং ব্যবস্থাপক থাকছে।

জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) পক্ষ থেকে লোকবল নিয়োগের ব্যাপারে বলা হয়েছে, মেট্রোরেল কোম্পানিতে যাতে দুর্নীতি না হয়, সেজন্যই কর্মকর্তাদের বেতন-ভাতা সরকারি চাকরিজীবীদের চেয়ে বেশি ধরা হবে বলে সূত্রে জানা গেছে।

জানা গেছে, মেট্রোরেল কোম্পানিতে প্রাথমিক পর্যায়ে দুই হাজার জনবল নেয়া হলেও এর পরিমাণ আরো বাড়তে পারে। দীর্ঘমেয়াদেই লোকবল নিয়োগ দেয়া হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকালেই যে জনবল প্রয়োজন তা নয়। সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্যও জনবল প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

মেট্রোরেলে লোক লাগবে ২ হাজার, বেতনও অনেক

আপডেট টাইম : ১১:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬