ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মিশিগানে বাংলাদেশি ক্রিকেট আসরের জমকালো উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি-আমেরিকান মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট (এমসিসি) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ৯টায় হ্যামট্রামিক সিটির গেইটস অব কলম্বাসে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন এমসিসির সভাপতি মোশাররফ চৌধুরী লিটু ও সেক্রেটারি তায়েফুর রহমান বাবু। এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একঝাঁক সাবেক তারকা, টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি দলের খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার ২৫০ জন প্রবাসী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার থেকে ডেট্টুরয়েট জেইন পার্কে ও লাস্কি রিক্রিয়েশন ফিল্ডে টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হয়েছে। মিশিগানে ক্রিকেটের এ আসর ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রিকেট পাগল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-আনন্দ বিরাজ করছে।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিয়া জাহান। স্বাগত বক্তব্যে রাখেন রাম্মান আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন, তাপস বৈশ্য, ইমরুল কায়েস, আরিফুল হক, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব তারকা বিভিন্ন ক্লাবের পক্ষে খেলবেন।

পরে ডিনার শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করেছে। আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টর ফাইনাল। প্রাইজমানি হলো ৫৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় অর্ধকোটি)।

আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ৯টি এবং ইংল্যান্ড থেকে ১টি দল টুর্নামেন্টে অংশ নেয়। দলগুলো হলো- লন্ডন রাইডারস, ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইর্ক, এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতাস, মোটরসিটি ইউনাইটেড, জর্য়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মিশিগানে বাংলাদেশি ক্রিকেট আসরের জমকালো উদ্বোধন

আপডেট টাইম : ১০:২৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২