ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

ইউটিউবার গ্রামে পরিবার প্রতি আয় লক্ষাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রামে মোট তিন হাজার জন বসবাস করেন। কিন্তু তাদের মধ্যে এক হাজার জনই ইউটিউবার। শুধু তাই নয়, গ্রামের প্রতিটি পরিবারেরই আয় লক্ষাধিক টাকা। শুনে অবাক হচ্ছেন? এমনই একটি গ্রামের সন্ধান পাওয়া গেছে ভারতের ছত্তিশগড়ে। যেখানে কেউ কমেডিয়ান, কেউ যাত্রাপালার সঙ্গে জড়িত। শিশু থেকে বৃদ্ধ  সকলেরই কোনও না কোনও শিল্পীসত্তা রয়েছে। গ্রামটির নাম তুলসী। ছত্তিশগড়ের রাজধানী রাইপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। গ্রামটিতে কৃষিকাজ যেমন জীবিকার একটি উপায়, তেমনই যুবক-যুবতীরা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে নিজেদের শিল্পীসত্তা তুলে ধরে প্রচুর উপার্জনও করছেন। তাদের মধ্যে অনেকে সফল হয়েছেন। আবার ব্যর্থও হয়েছেন কেউ কেউ। গ্রামের বেশিরভাগ মানুষই হাস্যরসাত্মক কৌতুক ভিডিও বানান। এই কারণে তুলশী গ্রাম ‘লাফটার চ্যাম্পিয়নদের গ্রাম’ নামেও পরিচিতি পেয়েছে। সন্দীপ সাহু নামে গ্রামের এক ইউটিউবার বলেন, ‘আমাদের গ্রামে সকলেই কোনও না কোনও শিল্পকর্মের সঙ্গে জড়িত। আমাদের বাবা-চাচাদেরও দেখেছি কেউ গান, কেউ নাটক অথবা যাত্রা করেছেন। গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরেই চাকরি এবং চাষাবাসের পাশাপাশি শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন। যা পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে গেছে।’ তার কথায়, ‘এখন ইন্টারনেট আর স্মার্টফোনের যুগ। ফলে গ্রামের বেশিরভাগ মানুষই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নানা রকম ভিডিও আপলোড করেন। আর সেখান থেকে উপার্জনও করছেন তারা।’ এবিপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

ইউটিউবার গ্রামে পরিবার প্রতি আয় লক্ষাধিক

আপডেট টাইম : ০৯:১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২