ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মালয়েশিয়ায় চালু হচ্ছে বিদেশি কর্মীদের জন্য সঞ্চয় প্রকল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য সঞ্চয় প্রকল্প চালুর পরিকল্পনা হচ্ছে। ১০ বছরের অস্থায়ী কাজের ভিজিট পাসের (পিএলকেএস) মেয়াদ শেষ হওয়ার পর প্রবাসীদের নিজ দেশে ফিরতে যেন সুবিধা হয় এজন্য এই প্রকল্প চালুর পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার।

দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান শুক্রবার (১৯ আগস্ট) এক অনুষ্ঠানে বলেছেন, ‘বিদেশি কর্মীদের (পিএলকেএস) মেয়াদ শেষ হওয়ার পরে তাদের নিজ দেশে ফিরে যেতে অনীহার প্রধান কারণ তাদের কাছে সঞ্চয় না থাকা। সুতরাং, এই সঞ্চয় স্কিমটি বাস্তবায়িত করা প্রয়োজন, যাতে তাদের সঞ্চয় থাকে। তবে এতে বিশেষ শর্ত অন্তর্ভুক্ত থাকবে।’
সঞ্চয়ীত অর্থ শুধু মাত্র ১০ বছর পরে বিদেশি কর্মীদের নিজ দেশ থেকেই তুলতে হবে। সুতরাং, এ শর্ত কারো পছন্দ হোক বা না হোক সঞ্চয় দাবি করার জন্য তাদের নিজ দেশে ফিরতে হবে বলে জানান দাতুক সেরি এম. সারাভানান।

ন্যাশনাল কাউন্সিল অব প্রফেসরস আয়োজিত অনুষ্ঠানে ডিসকুসি মিন্ডা টিভির সাংবাদিক প্রশ্ন করেছিলেন, মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের সমস্যা, সমাধান কী? জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এছাড়া সারাভানান বলেছেন, ‘সঞ্চয় স্কিমটি বাস্তবায়িত হতে সময় লাগতে পারে, কারণ আন্তর্জাতিক শ্রম সংস্থার অধীনে জোরপূর্বক শ্রমের সূচকসহ বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর থেকে দক্ষ শ্রমিকসহ বিদেশি কর্মীদের প্রবেশের ক্ষেত্রে জনশক্তি অধিদপ্তরের অনুমোদন নিতে হবে।’
মন্ত্রিপরিষদের বৈঠকের পর এই নতুন পদ্ধতির বিস্তারিত বিবরণ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। নিয়োগ আইন ১৯৫৫-এর সংশোধনী অনুসরণ করেই এটি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মালয়েশিয়ায় চালু হচ্ছে বিদেশি কর্মীদের জন্য সঞ্চয় প্রকল্প

আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২