ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে ‘রিলস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নতুন এক চমকপ্রদ ফিচার এসেছে। এবার থেকে ক্রস পোস্টিং করা যাবে প্ল্যাটফর্মে অর্থাৎ ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে রিলস ভিডিও।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, ব্যবহারকারীদের জন্য একটি মজাদার রিলস ফিচার নিয়ে আসা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা চটজলদি নতুন নতুন রিলস খুঁজে পাবেন এবং এগুলি অন্যদের সাথে ভাগও করে নিতে পারবেন। এই ফিচারের অধীনে – Add yours Sticker, IG-to-FB ক্রস পোস্টিং ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

কেবল একটি বাটনে ক্লিক করে ইনস্টাগ্রাম রিলস শেয়ার করা যাবে ফেসবুকে। তিনি আরও জানান, এই Add yours Sticker ফিচারটি ইনস্টাগ্রাম স্টোরিজে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলেও ব্যবহার বেড়েছে এই নতুন অপশনটির।

এই প্ল্যাটফর্মে সব জনপ্রিয় ক্রিয়েটররা শিগগিরই ফেসবুক স্টার্স টিপিং ফাংশনের অ্যাক্সেস পাবেন। জানা গেছে, ফেসবুকের ক্রিয়েটররা তাদের শেয়ার করা স্টোরিজ ব্যবহার করে একটি রিল ভিডিও তৈরি করতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি আগের থেকে আরও সহজ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ ক্রিয়েটররা তাদের তৈরি রিল ভিডিওর জনপ্রিয়তা আরও বাড়াতে পারবেন।

রিলস মূলত টিকটক ভিডিওর একটি বিকল্প যা ইনস্টাগ্রামে লঞ্চ করা হয় কয়েক বছর আগে। ফেসবুকেও ধীরে ধীরে এই ফিচারটি জনপ্রিয়তা পাচ্ছে। এই রিলস -এ অডিও, মিউজিক এবং ফিল্টার যোগ করে সংক্ষিপ্ত সময়ে ভার্টিকাল ভিডিও তৈরি করা যায়। ক্রিয়েটররা এই রিলস ভিডিও বানিয়ে অর্থ উপার্জনও করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে পোস্ট করা যাবে ‘রিলস’

আপডেট টাইম : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২