ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউইয়র্ক সিটি মেয়রের সহযোগিতায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করবেন সিটি মেয়র অফিসের নবনির্বাচিত নিউ ‘এশিয়ান উপদেষ্টা’ বাংলাদেশি আমেরিকান ফাহাদ সোলায়মান।

সম্প্রতি তিনি নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ‘এশিয়ান উপদেষ্টা’ নির্বাচিত হন। বুধবার (১০ আগস্ট) সিটি হলে এক অনুষ্ঠানে ফাহাদ সোলায়মান শপথ নেবার পর মেয়রের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন। শপথ অনুষ্ঠানে সিটি মেয়র এরিক এডামস ও মেয়রের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিশনার দিলীপ চৌহান ছিলেন।

নীলফামারীর বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এম এম সোলায়মানের জ্যেষ্ঠ পুত্র ফাহাদ সোলায়মান দীর্ঘদিন থেকেই ডেমোক্রেটিক পার্টির সাথে কাজ করছেন। ইতিপূর্বে তাকে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভান রিচার্ডস’র ডেলিগেট এবং কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এর মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে।

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাধারণ সম্পাদক এবং নিউইয়র্কের একজন সফল ব্যবসায়ী ফাহাদ সোলায়মানের এই নিয়োগে কমিউনিটির বিশিষ্টজনরা সিটি মেয়র এরিক এডামসকে ধন্যবাদ জানিয়েছেন।

সিটি মেয়রের এশিয়ান এশিয়ান উপদেষ্টা হিসেবে তিনি ‘বিজনেস এবং পাবলিক সার্ভিস’ নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। তার এই সফলতায় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রবাসীদের কল্যাণে কাজ করবেন নিউইয়র্ক মেয়রের উপদেষ্টা বাংলাদেশি ফাহাদ

আপডেট টাইম : ১০:৩২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২