ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার না.গঞ্জে ছাত্রীর কান ছিঁড়লো শিক্ষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬
  • ৩৮৬ বার

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছাত্রীর কান ছিঁড়ে নিল এক শিক্ষক।

বেতের আঘাতে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর কান ছিঁড়ে দিল সেই শিক্ষক। এতে এলাকাবাসীর রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে গেছেন অভিযুক্ত শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনার পর পলাতক রয়েছেন সেই শিক্ষক। বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলে জড়ো হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুরে পড়া না পারার কারণে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী মারুফা আক্তারকে (১১) এলোপাতাড়ি বেত্রাঘাত করেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

বেতের আঘাতে ওই ছাত্রীর কান কেটে রক্ত পড়তে থাকে। ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এদিকে শিক্ষকের বেতের আঘাতে ছাত্রীর কান কেটে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে জড়ো হতে থাকে উত্তেজিত এলাকাবাসী। তবে এর আগেই পালিয়ে যান সেই শিক্ষক।

অভিযুক্ত শিক্ষক আলমগীর সাবদী এলাকার মুসলেউদ্দিনের পুত্র বলে জানা গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেতের আঘাতে এক ছাত্রীর কান কেটে যায়। এমন খবরে উত্তেজিত এলাকাবাসী স্কুলে অবস্থান নেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে গত ১৩ মে এক শিক্ষার্থীকে মারধর এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় ফেঁসে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

এবার না.গঞ্জে ছাত্রীর কান ছিঁড়লো শিক্ষক

আপডেট টাইম : ১০:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬