ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

নেত্রকোনায় আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
  • ২৫৯ বার

বিজয় দাস, প্রর্তিনিধি নেত্রকোনাঃ নেত্রকোনার মদনে মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বূহস্পতিবার দুপুরে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলু মিয়া উপজেলার মদন সদর ইউপির কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ড প্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ২০০৫ সালে মিলু মিয়া তার নিজ ভাতিজাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার কার্য শেষে নিন্ম আদালত ২০১৮ সালে মিলু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। এর পর থেকেই মিলু মিয়া ফেরারি আসামি হয়ে আত্মগোপনে থাকেন।

বুধবার রাতে মিলু তার শ্বশুর বাড়ি গোবিন্দশ্রী গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

নেত্রকোনায় আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০১:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২