ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

নাতনিকে কোলে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬
  • ৩০৬ বার

তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার লন্ডনে পৌছেঁই ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাত কন্যাকে পরম মমতায় নিজ কোলে তুলে নেন তিনি। সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নাতনির সঙ্গে দেখা হয় তার।

‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দিতে রোববার বুলগেরিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

যাত্রাবিরতির অংশ হিসেবে বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক

বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী একটি সুশোভিত মোটর শোভাযাত্রা নিয়ে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে এসে পৌঁছান।

লন্ডনে অবস্থানকালীন সময়ে প্রধানমন্ত্রী এখানেই অবস্থান করবেন।

হোটেলে আসার পর পরই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তার পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে টিউলিপ সিদ্দিকীর মেয়ে আজালিয়া জয় পার্সিকে আনন্দের সঙ্গে কোলে তুলে নেন।

বঙ্গবন্ধুর ছোটমেয়ে শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক গত মাসে ব্রিটেনের রাজধানী লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন।

টিউলিপের সন্তান জন্ম নেয়ার সংবাদে আনন্দিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় গেন্ডারিয়ার আঞ্জুমানে মফিদুল ইসলাম ছাত্রীনিবাস এবং আজিমপুর ছাত্রনিবাসে দরিদ্র, দুস্থ এবং এতিমদের মধ্যে নতুন কাপড়, কেক এবং মিষ্টি পাঠান। সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নাতনিকে কোলে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬