ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

কিশোরগঞ্জের হাওরের পানিতে গোসলে করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক তানজিব সারোয়ার হিমেল (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রীজ এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া তানজিব সারোয়ার হিমেল কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার মো. কামাল মিয়ার ছেলে।

এর আগে বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় হাসানপুর ব্রীজ এলাকায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হাসানপুর ব্রীজের ঢালে বুধবার (১৩ জুলাই) হিমেলসহ চারজন লোক বেড়াতে আসে।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের মধ্যে হিমেল গোসল করতে নদীর পানিতে ডুব দেয়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু ওইদিন তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৪ জুলাই) উদ্ধার অভিযানের এক পর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে নিখোঁজ হিমেলের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

কিশোরগঞ্জের হাওরের পানিতে গোসলে করতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২