ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে : ছাত্রদল সেক্রেটারি তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

হবিগঞ্জে বাহুবলে নৌকাডুবে চার নারী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম।

তিনি বলেন, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চারজন নারী মারা যান। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

হবিগঞ্জে বাহুবলে নৌকাডুবে চার নারী নিহত

আপডেট টাইম : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২