ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ২০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনা সদরের কুনিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম (৪০) দোকানে পাওনা মাত্র ১০০ টাকা চাইলে পাশের কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকিরের সঙ্গে এ নিয়ে বাকবিতণ্ডা হয়।

এ সময় রিপন ফকির উত্তেজিত হয়ে দোকানদার আয়াতুল ইসলামকে মারধর করেন। পরে আয়াতুলকে গুরুতর আহতাবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দোকানদারকে মারধর করেন রিপন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২