ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে মাতঙ্গ চক্রবর্তী (৯০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাতঙ্গ চক্রবর্তীর বাড়ি নিকলী উপজেলার শিংপুর গ্রামে। তার স্বামীর নাম মৃত রেবতী চক্রবর্তী। সে তার মেয়ের জামাইয়ের বাড়ি অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামে বেড়াতে এসেছিল।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম পানিতে ডুবে ওই নারীর মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাতঙ্গ চক্রবর্তীর মেয়ের জামাই প্রাণ গোপাল চক্রবর্তী জানান, সোমবার (১১ জুলাই) বিকাল ৩টার দিকে তার শাশুড়ি মাতঙ্গ চত্রবর্তী অষ্টগ্রাম-মিঠামইন অলওয়েদার সড়কের পাশে দিয়ে হাঁটার জন্য বের হয়।

প্রায় আধা কিলোমিটার দূরে সে হঠাৎ পা পিছলে সড়কের পুর্বপাশে হাওরের পানিতে পড়ে যায়। র্দীঘ সময় পর বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাস্তার পূর্ব পাশে মরদেহ ভাসতে দেখে।

পরে অষ্টগ্রাম থানা-পুলিশকে খবর দিলে মরদেহ অষ্টগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২